ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে লেনদেন নিয়ে ফাঁস হওয়া অডিওটি আসল

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:৪০:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৫১১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে লেনদেন নিয়ে ফাঁস হওয়া অডিওটি আসল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ সংক্রান্ত কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি ‘আসল’ বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস (বিআইএফপিএস)।

সম্প্রতি ওই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মীর মেহবুব আলম দাবি করেছিলেন, তাঁর কণ্ঠ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে রেকর্ডটি তৈরি করা হয়েছে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থিয়েটার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (আরইউটিএএ) সভাপতি মো. হোসাইন মারুফের আবেদনের পর বিআইএফপিএস যে পরীক্ষাটি করে, তাতে প্রমাণ মেলে অডিওটি সম্পূর্ণ আসল এবং এতে কোনো সম্পাদনা বা বিকৃতি হয়নি।

বিআইএফপিএসের পরীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ডের মেটা ডেটা অ্যানালাইসিসে কোনো রি-এনকোডিং বা পরিবর্তনের চিহ্ন নেই। ভয়েসের ফরম্যান্ট, পিচ, জিটার ও শিমার প্রাকৃতিক মানবকণ্ঠের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, স্পেকট্রোগ্রাম বিশ্লেষণেও কোনো এআই জেনারেটেড শব্দচিহ্ন পাওয়া যায়নি। রেফারেন্স ভয়েসের সঙ্গেও উচ্চমাত্রার মিল পাওয়া গেছে।
অডিওর অন্যপ্রান্তে রয়েছেন নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাত ইসলাম (হৃদয়), যিনি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। স্নাতকে ৩.৬৩ ও স্নাতকোত্তরে ৩.৮৬ সিজিপিএ পেয়ে তিনি উভয় পর্যায়ে প্রথম হয়েছিলেন।

গত ১৫ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নেন রাহাত, তবে ভাইভায় ডাকা হয়নি। তাঁর অভিযোগ, নিয়োগের আগে টাকার দাবি করা হয়েছিল; তিনি দিতে না চাওয়ায় তাঁকে মৌখিক পরীক্ষায় রাখা হয়নি। এ নিয়ে তিনি ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেন এবং অডিও রেকর্ডসহ বিষয়টি শিক্ষা উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠান। রাহাত অভিযোগ করেন, নিয়োগ বোর্ডে প্রথমে রাখা বিশেষজ্ঞকে পরিবর্তন করা হয় এবং নির্দিষ্ট প্রার্থীদের সুবিধা দিতে প্রশ্নপত্রও আগেই সরবরাহ করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রমাণ মিললে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।

October 11, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে লেনদেন নিয়ে ফাঁস হওয়া অডিওটি আসল

আপডেট সময় : ১২:৪০:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫