ঢাকা ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক সৌদিতে ৫৫ হাজার টাকার চাকরির স্বপ্ন, দেশে ফিরে সর্বস্বান্ত সাইফুল

রাজশাহীতে ৭৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০৪:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ৭৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত উদ্ধার হওয়া ৭৫টি হারানো মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে আরএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, “মোবাইল ফোন এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য ডিভাইস। শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি শিক্ষা, ব্যবসা, ব্যাংকিং ও সামাজিক যোগাযোগসহ নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। তাই মোবাইল ব্যবহারে সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।”

তিনি আরও বলেন, “মোবাইল হারিয়ে গেলে তা ফিরে পাওয়া একসময় ছিল কঠিন কাজ। কিন্তু আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের আধুনিক প্রযুক্তি ও নিষ্ঠার কারণে এখন এটি অনেক সহজ হয়েছে। তবুও নাগরিকদের সচেতন থাকা জরুরি এবং মোবাইলের প্রয়োজনীয় তথ্য নিরাপদে সংরক্ষণ করা উচিত।”

পুলিশ কমিশনার সতর্ক করে বলেন, “কিছু অসাধু ব্যক্তি চুরি করা মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত। এতে সাধারণ মানুষ প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হন। ব্যবহৃত মোবাইল কেনার সময় বিক্রেতার পরিচয় ও মোবাইলের বৈধতা যাচাই করা জরুরি, কারণ চুরি করা মোবাইল কেনা-বেচা আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ।”

আরএমপি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অনেক মোবাইল ফোন শুধু রাজশাহী নয়, দেশের অন্যান্য জেলা থেকেও হারিয়ে গিয়েছিল। থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করে।

উল্লেখ্য, আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও বিভিন্ন থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় নভেম্বর ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত মোট ৫১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সহায়তার জন্য যোগাযোগ করা যেতে পারে: তথ্য ও সেবা কেন্দ্র: +৮৮০২৫৮৮৮০১৩৫১, ০১৩২০০৬৩৯৯৯ সাইবার হটলাইন: +৮৮০১৩২০০৬১৯৯৯

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ৭৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর

আপডেট সময় : ০৪:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫