পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে রাজশাহীতে জামায়াতের সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ২৩০ বার পড়া হয়েছে

পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে রাজশাহীতে জামায়াতের সেমিনার অনুষ্ঠিত
রাজশাহীতে “আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) নির্বাচন ব্যবস্থা: প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক ও সাংবাদিক ডা. নাজিব ওয়াদুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমীর ড. মাওলানা কেরামত আলী।
সহকারী সেক্রেটারি মো. শাহাদৎ হোসাইন ও অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুলের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।
এছাড়া বক্তব্য রাখেন-মহানগরের নায়েবে আমীর আবু মো. সেলিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক শরিফুল ইসলাম, জামায়াতের এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, আবুল কালাম আজাদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “দেশে দীর্ঘদিন ধরে বিদ্যমান নির্বাচন পদ্ধতিতে জনগণের সঠিক মতামত ও প্রতিনিধিত্ব প্রতিফলিত হয় না। আনুপাতিক প্রতিনিধিত্বমূলক বা পিআর পদ্ধতি চালু হলে গণতান্ত্রিক চর্চা আরও বিস্তৃত হবে এবং ভোটের মূল্য সংরক্ষিত থাকবে।”




















