সংবাদ শিরোনাম ::
সিংড়ায় যৌথ বাহিনীর অভিযানে ২টি স্রোতিজাল উদ্ধার ও ধ্বংস
খলিল মাহমুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:৩৬:০১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ২৪২ বার পড়া হয়েছে

সিংড়ায় যৌথ বাহিনীর অভিযানে ২টি স্রোতিজাল উদ্ধার ও ধ্বংস
নাটোরের সিংড়ায় যৌথ বাহিনীর অভিযানে ২টি অবৈধ স্রোতিজাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সিংড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। যৌথ বাহিনীর সহায়তায় উপজেলার ৮নং শেরকোল ইউনিয়নের সিধাখালি এলাকা থেকে জালগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
পরে জালগুলো নিরাপদ স্থানে নিয়ে গিয়ে দিবালোকে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, “সিংড়া উপজেলার চলনবিল এলাকায় স্রোতিজাল বা চায়না জাল ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জাল দিয়ে মাছ ধরা হলে যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে তা জব্দ করে ধ্বংস করা হবে।”










