ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

নাটোরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৩:২১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু

৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন নাটোরের স্বাস্থ্য সহকারীরা। শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে এ কর্মবিরতি কার্যক্রম শুরু হয়।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের নিশ্চয়তা।

এর আগে তারা গত ২৮ সেপ্টেম্বর মহাপরিচালক (স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা) বরাবর স্মারকলিপি প্রদান করেন। পরদিন ২৯ ও ৩০ সেপ্টেম্বর জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছেও স্মারকলিপি দেন তারা।

পরে ১ অক্টোবর থেকে তারা ইপিআই ও আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সকল প্রকার কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেন।

এরই ধারাবাহিকতায় শনিবার নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি পালন শুরু হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা সভাপতি শাহ আলম, নাটোর জেলা সহ-সভাপতি রিনা খাতুন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু

আপডেট সময় : ০২:৫৩:২১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫