ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি প্লাস্টিক সার্জারির উদ্বোধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৪৫৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি প্লাস্টিক সার্জারির উদ্বোধন

বিশ্ব হাসি দিবস উপলক্ষে স্মাইল ট্রেন-এর সহায়তায় রাজশাহীতে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্লাস্টিক সার্জারির উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এদিন ১৮ জন ঠোঁটকাটা ও তালুকাটা রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসার পাশাপাশি রোগীদের ওষুধ কেনা ও যাতায়াতের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়।

বক্তারা বলেন, সমাজে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের প্রায়ই অবহেলার চোখে দেখা হয়, তারা অনেক সময় কষ্টে জীবনযাপন করেন। চিকিৎসার ব্যয়বহুলতার কারণে অনেকেই অপারেশন করাতে পারেন না। ২০০৭ সাল থেকে স্মাইল ট্রেন ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল যৌথভাবে এই রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্লাস্টিক সার্জারির সুযোগ দিয়ে আসছে। ভবিষ্যতেও এ সেবা অব্যাহত রাখার আশ্বাস দেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইমাজ উদ্দিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অ্যানেস্থেসিয়া বিভাগের অধ্যাপক ডা. জাহাঙ্গীর, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আলমামুন আর রশিদ, প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ইউসুফ আলী এবং অ্যানেস্থেসিয়া বিভাগের কনসালটেন্ট ডা. মোসারফ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্মাইল ট্রেন-এর পেশেন্ট কো-অর্ডিনেটর মো. রেজাউল ইসলাম উজ্জ্বল।

October 3, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি প্লাস্টিক সার্জারির উদ্বোধন

আপডেট সময় : ১২:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫