নাটোরে ট্রাক চা’পায় প্রা-ণ কোম্পানির শ্রমিক দিদারুল নিহ’ত
- আপডেট সময় : ১১:৫৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৪৯২ বার পড়া হয়েছে

নাটোরে ট্রাক চা’পায় প্রা-ণ কোম্পানির শ্রমিক দিদারুল নিহ’ত
নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় ট্রাক চাপায় দিদারুল ইসলাম (৪৫) নামে প্রাণ কোম্পানির এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিদারুল ইসলাম নাটোর সদর উপজেলার পন্ডিতগ্রামের হাড়িগাছা এলাকার বাসিন্দা। তিনি প্রাণ কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে তিনি বাড়ি থেকে বাইসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”























