ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

নাটোরে বাসের ধাক্কায় বাগাতিপাড়ার মজনু নিহত, ছেলে আহত!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৩৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৭২৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে বাসের ধাক্কায় বাগাতিপাড়ার মজনু নিহত, ছেলে আহত!

নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাগাতিপাড়ার মাছ ব্যবসায়ী মজনু প্রামনিক (৪০) নিহত হয়েছেন। এ সময় গুরুত্বর আহত হয়েছে তার ছেলে রাব্বি ইসলাম (১৫)। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে শহরের ট্রাফিক মোড়ে ছায়াবানী সিনেমা হলের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত মজনু প্রামানিক বাগাতিপাড়া উপজেলার নুরপুর মালঞ্চি চকপাড়া গ্রামের মফেজ উদ্দিনের ছেলে এবং পেশায় একজন খুচরা মাছ ও সবজী ব্যবসায়ী ছিলেন। নিহতের ছেলে রাব্বি মোঃ রাব্বি প্রামানিক ওই এলাকার নুরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আহত রাব্বিকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ভোর ৫ টার দিকে নাটোর শহরের ট্রাফিক মোড়ে ছায়াবানী সিনেমা হলের সামনে মজনু প্রামনিক তার ছেলে রাব্বি প্রামানিককে সঙ্গে করে নিজের শ্যালো ইঞ্জিন চালিত ভুটভুটি নিয়ে নাটোরের দীঘাপতিয়া হয়ে মাছ কেনার জন্য নলডাঙ্গার দিকে যাচ্ছিল। এসময় ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস ভুটভুটি কে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভুটভুটি গাড়ীটি ভেঙ্গে যায় এবং ঘটনাস্থলেই মজনু মারা যান। এ সময় সেখানে থাকা রিক্সা চালকরা সদর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত রাব্বিকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ আরো জানায়, সদর হাসপাতালে রাব্বির অবস্থা খারাপ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন সেখানকার ডাক্তার।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মজনু প্রামানিক বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে মাছের ব্যবসার পাশাপাশি সবজীর ব্যবসা করতেন। প্রতিদিনের মতো তিনি রোববার ভোরেও তিনি মাছ কেনার জন্য নাটোর শহর হয়ে নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন পথিমধ্যে ওই দুর্ঘটনার তার মৃত্যু হয়। এ সময় তার ছেলে গুরুত্বর আহত হয়।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ভেঙ্গে যাওয়া শ্যালো ইঞ্জিন চালিত ভুটভুটি গাড়ীটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের লোকজন এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা করছে পুলিশ বলেও জানান ওসি মাহাবুর রহমান।

September 21, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে বাসের ধাক্কায় বাগাতিপাড়ার মজনু নিহত, ছেলে আহত!

আপডেট সময় : ০৮:৩৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫