বাগাতিপাড়ায় বোনকে নি-র্যা-ত-ন ও হ/ত্যা/র অভিযোগ, ভাইয়ের এজাহার!
- আপডেট সময় : ০২:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৭২৬ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় বোনকে নি-র্যা-ত-ন ও হ/ত্যা/র অভিযোগ, ভাইয়ের এজাহার!
নাটোরের বাগাতিপাড়ায় শারীরিক নির্যাতনের পরে পূর্বপরিকল্পিত ভাবে কীটনাশক বিষ খাইয়ে আন্নি খাতুন (২১) হত্যার অভিযোগ উঠেছে স্বামীর পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের ভাই মোঃ বোরহানুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের মোঃ পলটুর ছেলে পরশ মন্ডল (২৩) এর সঙ্গে একই উপজেলার চিথুলিয়া গ্রামের আশরাফুল ইসলাম ও মোছাঃ শামীমা বেগমের মেয়ে নিহত আন্নি খাতুনের বিয়ে হয়েছিল। বোনকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ জানিয়েছেন তার পরিবার। অভিযোগ অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ভোরে পূর্বপরিকল্পিতভাবে মোঃ পরশ মন্ডল ও তার সহযোগীরা আন্নি খাতুনকে বাড়ির ভেতরে আটকে রেখে মারপিট করেন এবং হত্যা করার উদ্দেশ্যে কীটনাশক বিষ খাইয়ে দেন।
আহত অবস্থায় আন্নি খাতুনকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাকে প্রেথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। ১২ সেপ্টেম্বর ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আন্নি খাতুনের মৃত্যু হয়। পরে শনিবার (১৩ সেপ্টেম্বর) নিহত অন্নি খাতুনের ভাই বাদী হয়ে অন্নির স্বামী মোঃ পরশ মন্ডল, ননদ মোছাঃ পলি খাতুন ও তার স্বামী মোঃ আনোয়ার হোসেন, শাশুড়ি মোছাঃ খোদেজা বেগম এবং শ্বশুর মোঃ পলটুর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা এজাহার দায়ের করেছেন।
বোরহানুল ইসলাম বলেন, আমার বোনকে নির্যাতনের পরে তার মুখে বিষ ঢেলে দেয় তারা। আমার বোন মৃত্যুর আগে আমাকে হাসপাতালে ঘটনার বিস্তারিত জানিয়েছে। আমি বোনের সেই কথোপকথন মোবাইলে রেকর্ড করেছি। আমরা চাই এই ঘটনায় দ্রুত ও ন্যায়সঙ্গত তদন্ত করে দোষীদের বিচার করা হোক।”
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ভাইয়ের দায়ের করা এজাহার আমলে নিয়ে এই ধরনের গুরুতর অপরাধের তদন্তে সকল প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।























