রাণীনগরে অটো ভ্যানের ধাক্কায় এক শিশু নিহত
- আপডেট সময় : ০২:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ৩৭১ বার পড়া হয়েছে

রাণীনগরে অটো ভ্যানের ধাক্কায় এক শিশু নিহত
নওগাঁর রাণীনগরে অটো ভ্যানের ধাক্কায় সাখওয়াত (৬) নামে এক শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের পূর্ব বালুভরা পেট্রোলপাম্প এলাকায় রাণীনগর-আবাদপুকুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সাখওয়াত নওগাঁ সদর উপজেলার মকরামপুর গ্রামের হাসান আলীর ছেলে।
জানা গেছে, গত কয়েকদিন আগে শিশু সাখওয়াত রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামে নানা মঞ্জুর বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে নানার বাড়ির সামনে রাণীনগর-আবাদপুকুর সড়কের পাশে সে খেলা-ধুলা করছিল। এমতাবস্থায় সড়ক পারাপারের সময় যাত্রীবাহী একটি অটো ভ্যান তাকে ধাক্কা দিলে সে সড়কে পড়ে যান। এ সময় তার শরীরের উপর দিয়ে ভ্যানটি চলে যায়। এতে গুরুত্বর আহত হয় সাখওয়াত। স্থানীয় লোকজন সাখওয়াতকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।























