ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

নুরের ওপর হা-মলা-য় জামায়াত জড়িত- ছাত্রদল নেতা আমান

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৩০৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নুরের ওপর হা-মলা-য় জামায়াত জড়িত- ছাত্রদল নেতা আমান

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামী জড়িত বলে অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। তাঁর অভিযোগ, নির্বাচন ঘোলাটে করতে এবং পিছিয়ে দিতে জামায়াত পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা তৈরি করছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শাখা ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের সভাপতির প্রার্থীতার বিরুদ্ধে রিট করা এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের ওপর অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

আমানউল্লাহ আমান বলেন, ছাত্রশিবিরের মুরুব্বি সংগঠন জামায়াতে ইসলামী। তারা এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন চায় না। সেই নির্বাচন যাতে বিলম্বিত হয়, সেজন্যই সারা দেশে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরি করে বোঝাতে চাইছে—বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই। তিনি আরও বলেন, নুরুল হক নুরের ঘটনায় যেমন দেখা গেছে, সাম্প্রতিক প্রায় সব ঘটনার উভয় পক্ষেই জামায়াতের লোকজন ছিল। অর্থাৎ ভেতরে ঢুকে একটি স্যাবোটাজ তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করা এবং মানুষকে বোঝানো হচ্ছে যে দেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ নেই। এরপরই তারা দায়িত্বশীল বক্তব্য দেয় যে, “দেশে যদি এই পরিস্থিতি চলে, নির্বাচনের কি পরিবেশ আছে?” মূলত নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রই তারা করছে, কিন্তু মানুষ এসব বুঝে ফেলেছে।

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট করা ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রসঙ্গ টেনে আমান বলেন, শিবির সবসময় দাবি করে তারা চেইন অব কমান্ডের বাইরে যায় না। তাহলে তাদের নেতাকর্মীরা যে নারী কর্মীকে হেনস্তা করেছে, সেটা কি চেইন অব কমান্ডের ভেতরে? যদি তাই হয়, তবে এটিই তাদের আদর্শিক অবস্থান।

রাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, শিবিরকে জেতানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরিকল্পিতভাবে কাজ করছে। পুরো প্রশাসনই জামায়াতকরণ হয়ে গেছে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোনো ধরনের রগ কাটার ইতিহাস ফিরতে দেওয়া হবে না—আমরা আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে তা হতে দেব না।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্যারিস রোডে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।

এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

September 2, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নুরের ওপর হা-মলা-য় জামায়াত জড়িত- ছাত্রদল নেতা আমান

আপডেট সময় : ১২:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫