ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বিয়ের প্র-লো-ভনে তরুণীকে ধ/র্ষ-ণের অভিযোগে যুবক গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৫০৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বিয়ের প্র-লো-ভনে তরুণীকে ধ/র্ষ-ণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে সামিউল আলিম জয় (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ৯টার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কুহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৫ এর একটি দল। সোমবার (২৫ আগস্ট) র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার জয়ের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকায়। বর্তমানে তিনি রাজশাহী নগরের বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সাল থেকে ভুক্তভোগী তরুণীর পরিবার ও সামিউলের পরিবার একই বাড়িতে পাশাপাশি ইউনিটে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। এ সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগীর সঙ্গে সামিউলের প্রেমের সম্পর্কও তৈরি হয়।
এই সম্পর্ক চলাকালে গত ১৫ জুন বিকেলে ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে জয় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন।পরবর্তীতে ভুক্তভোগীকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে এবং তাদের বাড়িতে গত ১২ আগস্ট পর্যন্ত আরও একাধিকবার ধর্ষণ করেন।
কিন্তু ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন জয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ভুক্তভোগী। পরে তার মা বাদী হয়ে বোয়ালিয়া থানায় সামিউল আলিম জয়কে আসামি করে ধর্ষণের মামলা করেন।

র‍্যাব জানায়, মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‍্যাবও ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে র‍্যাব-৫ এর সিপিএসসির একটি দল দুর্গাপুর থেকে জয়কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে নগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

August 25, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বিয়ের প্র-লো-ভনে তরুণীকে ধ/র্ষ-ণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫