ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় কালো জাদুর কথা বলে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী পুতুল তেঁতুলিয়ায় ৫৮ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৪৫ হাজার টাকা রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০ গাছের চারা বিতরণ পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, শিশুদের সঙ্গে কাটালেন সময় রাণীশংকৈলে তরুণদের দক্ষতা উন্নয়নে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম বগুড়ার শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা সামাজিক নিরাপত্তার সুবিধা পেতে প্রকৃত যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে- পুতুল লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, তিনজনের কারাদণ্ড পঞ্চগড়ে এমপি-প্রতিমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

শেরপুরের আকরামকে পি-টি-য়ে হ/ত্যা করেছে ভারত, মরদেহ ফেরতের চেষ্টা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ৪৫১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের আকরামকে পি-টি-য়ে হ/ত্যা করেছে ভারত, মরদেহ ফেরতের চেষ্টা

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে কৈথা কোণা গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১২ আগস্ট) জেলা পুলিশের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। নিহত ব্যক্তির নাম আকরাম (৩৫)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের মৃত জহির পাগলার ছেলে।

ভারতীয় পুলিশ জানায়, সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টার অভিযোগে স্থানীয়রা আকরামকে ধরে ফেলে এবং নির্মমভাবে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেখান থেকে মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাংশা ইউনিয়নের ইউপি সদস্য মুসা মিয়া জানান, আকরামের মৃত্যুর খবর পেয়ে তার আত্মীয়-স্বজন মরদেহ দেশে ফেরানোর জন্য স্থানীয় বিজিবির সঙ্গে যোগাযোগ করছেন।

নিহতের বড় ভাই ও পান ব্যবসায়ী শেখ ফরিদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আকরামের মৃত্যুর খবর পাই। তবে কীভাবে সে ভারতে গেল, কিছুই জানি না। মরদেহ ফেরানোর জন্য আমরা বিজিবির সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ময়মনসিংহের ৩৯ বিজিবির নকশী বিওপির সুবেদার আব্দুল লতিফ জানান, ঘটনার বিষয়ে ভারতের বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে আকরামের এহেন মৃত্যুর ঘটনায় পরিবার ও গ্রামবাসীদের শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেরপুরের আকরামকে পি-টি-য়ে হ/ত্যা করেছে ভারত, মরদেহ ফেরতের চেষ্টা

আপডেট সময় : ১১:৫৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫