ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

রাজশাহী নগরীতে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:৫৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৪৯১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী নগরীতে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ মতিউর রহমান ওরফে মতি (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মতিউর রহমান ওরফে মতি নগরীর মতিহার থানার খোঁজপুর এলাকার মো. হোসেন আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার (৯ আগস্ট) রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এসআই রিমন হোসাইন ও তার নেতৃত্বাধীন টিম মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজপাড়া থানার বহরমপুর এলাকায় এক ব্যক্তি ফেনসিডিল বিক্রি করছে। পরে রাত সোয়া ১১টার দিকে ডিবি পুলিশের ওই টিম সেখানে অভিযান চালিয়ে মতিউরকে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী নগরীতে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৫৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫