ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ

শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে জী/ব/ন্ত কবর দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল, জেলাজুড়ে ক্ষো-ভ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৬১৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে জী/ব/ন্ত কবর দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল, জেলাজুড়ে ক্ষো-ভ

শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে বাড়ির উঠানে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছেন এক স্বামী। শুক্রবার (৮ আগষ্ট) বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। রাতেই এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে নিন্দার ঝড় ওঠে। অভিযুক্ত স্বামী খলিলুর রহমান (৮০), মৃত জহুর আলীর ছেলে। ভুক্তভোগী স্ত্রী খোশেদা বেগম (৭০) দীর্ঘ ছয় বছর ধরে শয্যাশায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ খোশেদা বেগম বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে খলিলুর রহমান তাকে টেনে-হিঁচড়ে উঠানে নিয়ে আসেন। কোদাল দিয়ে ছোট একটি গর্ত খুঁড়ে মাটি চাপা দিতে শুরু করেন। এ সময় স্ত্রীকে হাত দিয়েও আঘাত করেন। তাদের নাতি মো. খোকন (১৯) ঘটনাটি ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়।

যদিও কিছু প্রতিবেশী জানিয়েছেন, খলিলুর রহমান সাধারণত ঝগড়াঝাঁটি করতেন না এবং স্ত্রীকে সেবা করতেন, তবে ঘটনার দিন তিনি উত্তেজিত হয়ে এমন ভয়ঙ্কর কাজ করে ফেলেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছেন বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন,ভিডিওটি আমি দেখেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে জী/ব/ন্ত কবর দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল, জেলাজুড়ে ক্ষো-ভ

আপডেট সময় : ০৮:১৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫