ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

সিংড়ায় কবুতর চোর সন্দেহে যুবককে পি/টি/য়ে হ-ত্যা

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:২৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৫৩২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় কবুতর চোর সন্দেহে যুবককে পি/টি/য়ে হ-ত্যা

নাটোরের সিংড়ায় কবুতরের খামার থেকে কবুতর চোর সন্দেহে আকরাম হোসেন নামের ১৭ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যা করেছে খামার মালিকসহ স্থানীয়রা। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সিংড়া পৌর এলাকার পাটকোল মহল্লায় এই ঘটনাটি ঘটে। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকরাম হোসেনের মৃত্যু হয়। নিহত আকরাম হোসেন পারসিংড়া মহল্লার মৃত ইউসুফ আলীর ছেলে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত এক সপ্তাহ আগে সিংড়ার পাটকোল মহল্লার মিঠুর কবুতরের খামার থেকে কয়েকটি কবুতর চুরি করে পালিয়ে যায় কে বা কাহারা। এই চুরির ঘটনায় আকরামকে সন্দেহ করে খামার মালিক মিঠু। শুক্রবার দুপুরে আবারো মিঠুর কবুতর খামারের কাছে আকরাম হোসেনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে চোর সন্দেহে তাকে ধরে গণপিটুনি দেয় মিঠুসহ স্থানীয়রা। তাদের পিটুনিতে আকরাম অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রাই তাকে গুরুতর আহত অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন বিকেলে আকরামের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে আকরামকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং পিটিয়ে হত্যার কিছু আলামত পাওয়া গেছে। তবে আকরাম খামার থেকে কবুতর চুরি করতে গিয়েছিল কিনা তা তদন্তের পর সঠিক জানা যাবে। ঘটনাটি তদন্ত কাজ শুরু করা হয়েছে। তদন্ত শেষে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় কবুতর চোর সন্দেহে যুবককে পি/টি/য়ে হ-ত্যা

আপডেট সময় : ০৩:২৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫