ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করায় সাংবাদিককে কু\পি\য়ে হ/ত্যা

আজহারুল ইসলাম, গাজীপুর
  • আপডেট সময় : ০৫:৫৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৩৯৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করায় সাংবাদিককে কু\পি\য়ে হ/ত্যা

আজহারুল ইসলাম, গাজীপুর

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করায় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

ঘটনার সময় সাংবাদিক আসাদুজ্জামান মসজিদ মার্কেটের সামনের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় ১০-১২ জনের অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ এসে তাকে ঘিরে ধরে। আত্মরক্ষার্থে তিনি দৌঁড়িয়ে পাশের একটি মুদির দোকানে ঢুকে পড়েন। সন্ত্রাসী দল লোকজনের সামনেই সেখানে তাকে চাপাতিসহ বিভিন্ন ধরণের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে হত্যা করে।

নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। পরিবার নিয়ে তিনি চান্দনা চৌরাস্তায় বসবাস করতেন।

স্থানীয় সূত্র জানায়, চান্দনা চৌরাস্তা এলাকার ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে তিনি ফেসবুকে একটি লাইভ করেন। এরপর রাত ৮টার সময় নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। পরবর্তীতে দোকানে চা পান করতে আসলে দুর্বৃত্তদের দ্বারা খুন হন।

সম্প্রতি আসাদুজ্জামান তুহিন চাঁদাবাজির ঘটনা নিয়ে অনুসন্ধান রিপোর্ট তৈরি করছেন বলে সহকর্মী সাংবাদিকরা জানান। যার ফলে চাঁদাবাজের দোসররা ক্ষিপ্ত হয়ে তাঁকে এভাবে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।

এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করায় সাংবাদিককে কু\পি\য়ে হ/ত্যা

আপডেট সময় : ০৫:৫৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫