ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

লালপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী ও শশুর পলাতক, শাশুড়ি আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ৫৬১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী ও শশুর পলাতক, শাশুড়ি আটক

নাটোরের লালপুরে নিলা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নান্দ-রায়পুর গ্রামে এঘটনা ঘটে। মৃত নিলা বেগম ওই গ্রামের মোজাফফর হোসেনের স্ত্রী ও পাশের ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারে মেয়ে ছিল। নিলা বেগমের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ শয়ন কক্ষে একাই ছিল নিলা বেগম, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার শাশুড়ি ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়। লালপুর থানা এবং ওয়ালিয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোজাফফর হোসেন ও শশুর মোঃ খোশবার হোসেন পলাতক রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃত নীলা বেগমের শাশুড়ি মোছাঃ মর্জিনা বেগম (৫০) কে আটক করে পুলিশ।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মুস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পর লালপুর থানা ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি থেকে যৌথ একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। শুক্রবার (১ আগস্ট) আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যেহেতু মৃত গৃহবধূর স্বামী ও শশুর পালাতক তাই রহস্য উদঘটন করতে জিজ্ঞাসাবাদের জন্য তার শাশুড়িকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী ও শশুর পলাতক, শাশুড়ি আটক

আপডেট সময় : ০৭:২৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫