নলডাঙ্গায় মুখ-হাত-পা বাঁধা অবস্থায় এক জীবিত ব্যক্তি উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
- আপডেট সময় : ০৮:১৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৪৭৭ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় মুখ-হাত-পা বাঁধা অবস্থায় এক জীবিত ব্যক্তি উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
নাটোরের নলডাঙ্গায় নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মাঝখান থেকে মুখ-হাত-পা বাঁধা অবস্থায় জীবিত এক ব্যক্তিকে উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে নলডাঙ্গার মাধনগর এলাকায় নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মাঝখানে ওই ব্যক্তিকে দেখতে পায় পথচারীরা। এসময় পথচারীরা দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে এবং বিষয়টি পুলিশকে জানায়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেয়।
উদ্ধার হওয়া ব্যক্তি জানান, তার নাম বাবু। তার বাড়ি নীলফামারীর সৈয়দপুর থানা এলাকায়। তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। তার দাবি তার সঙ্গীরা তাকে পরিকল্পিতভাবে হাত-পা বেঁধে সড়কের মাঝে ফেলে রেখে পালিয়ে গেছে।
এবিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















