ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত

রাকসু নির্বাচনের একদফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ২৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাকসু নির্বাচনের একদফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) বাস্তবায়নের একদফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে রাবি স্টুডেন্টস অ্যালায়েন্স’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

রাবি স্টুডেন্টস অ্যালায়েন্স’র মুখপাত্র ও সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন করেছি রাকসু যেন কার্যকর হয়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন দফা দিয়েছে যা রাকসু ব্যতীত বাস্তবায়ন করা সম্ভব নয়। জুলাই অভ্যুত্থানে অন্যতম দাবি ছিলো ক্যাম্পাসে ছাত্র সংসদ বাস্তবায়ন করা কিন্তু এক বছর হয়ে গেলেও এখনো রাকসু তফসিল ঘোষণা করা হয়নি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। সাবেক সমন্বয়ক সানজিদা ঢালি বলেন, এই প্রশাসন আমাদের রক্তের উপর দিয়ে এসেছে। তাদের প্রধান কাজ ছিলো আমাদের অধিকার ও প্রধান দাবি রাকসু বাস্তবায়ন করা। কিন্তু এক জুলাইয়ের বিপরীতে আরেক জুলাই এসেছে তবুও আমাদের রাস্তায় নামতে হয়েছে। যদি আমাদের অধিকার বাস্তবায়ন করতে না পারেন তাহলে পদত্যাগ করতে হবে।

উল্লেখ্য, রাকসু পথনকশা অনুযায়ী ১৩ এপ্রিল রাকসু বিধিমালা এবং নির্বাচনের আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশ, ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৩০ এপ্রিল ভোটার তালিকা সম্পর্কে আপত্তি, ১৩মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন খসড়া ভোটার তালিকাই প্রকাশ করতে পারেনি।

পথনকশা অনুযায়ী, ভোটার তালিকা প্রকাশের পর ১৫ মে মনোয়নপত্র বিতরণ, ১৯ মে মনোনয়নপত্র দাখিল, ২০মে মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই, ২২ মে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ মে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিলো।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর চলতি বছরের জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে ভোটগ্রহণের কথা বলা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাকসু নির্বাচনের একদফা দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৩:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫