ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ৩ উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের চেক বিতরণ পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার পঞ্চগড়ে ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির প্রবীণ সদস্যদের সম্মাননা ও পরিচয়পত্র বিতরণ লালপুরে সার পরিবহনের ঘটনায় ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা লালপুরে সাপের কামড়ের কথা বলে হাসপাতালে, পরে মৃত্যু; শরীরে মেলেনি কামড়ের চিহ্ন চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১২ পদক জয় লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে আটক ২ রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৫৭, বিপুল মাদক উদ্ধার নাটোরের সিংড়ায় সারবোঝাই ট্রাকের চাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের ‘বাবুই হাট’, ২০ স্টলে ৪০ উদ্যোক্তার পণ্য

লালপুরে নি খোঁ জ যুবকের মরদেহ উদ্ধার

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৫৬৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে নি খোঁ জ যুবকের মরদেহ উদ্ধার

নাটোরের লালপুরে দুই দিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে গোপালপুর পৌরসভার বিজয়পুর সড়কের চকিদার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক মো. সোহাগ হোসেন সুইট উপজেলার বিজয়পুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুইট গত ১৯ জুলাই রাত থেকে নিখোঁজ ছিলেন। পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। সোমবার দুপুরে বিজয়পুর সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুইট নিখোঁজ থাকার বিষয়ে তার পরিবার সোমবার সকালে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে আসে। এ সময়ই রাস্তার পাশে মরদেহ পড়ে থাকার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয় এবং পরিবার নিশ্চিত করে এটি সুইটের মরদেহ। তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে নি খোঁ জ যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫