ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী পুতুলের এইচএসসিতে রাজশাহী ক্যাডেট কলেজের ৪৬ শিক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ ঝিনাইগাতীতে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.০৬ শতাংশ, ৩৯ কলেজে কেউ পাস করেনি বাগাতিপাড়ায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, এগিয়ে স্যাপার কলেজ দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের, থানায় অভিযোগ কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫ মান্দায় ৯ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, জনবলসংকটে ব্যাহত সেবা

বাউয়েটে ছয় দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ
  • আপডেট সময় : ০৭:২২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৩৭৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউয়েটে ছয় দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)এ ছয় দিনব্যাপী “কোয়ালিটি অ্যাসুরেন্স ইন দি ওবিই ফ্রেইমওয়ার্ক” শীর্ষক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। গত সোমবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্কাইলাইট হলে আইকিউএসি-এর উদ্যোগে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান।

প্রধান অতিথি বলেন, “আমাদের সিলেবাস সর্বশেষ বিএনকিউএফ প্রস্তাবিত নীতিমালা অনুসরণে সংশোধন করা হয়েছে। আমরা আইকিউএসি-এর মাধ্যমে শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে চাই। এজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ ও আরও প্রশিক্ষণের আয়োজন করা হবে।” তিনি গুণগত শিক্ষাপ্রদানে বাউয়েট-এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এই কর্মশালা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আইকিউএসি অতিরিক্ত পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হামিদুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁ্্ঞা। প্রশিক্ষণে অংশগ্রহণ কারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আইসিই বিভাগের প্রভাষক আপেল মাহমুদ ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান।

Collected

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্ণেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.), রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল কেএফএ সোহেল (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁ্্ঞা, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও অন্যান্য শিক্ষকমণ্ডলী।

ছয় দিনব্যাপী এই প্রশিক্ষণে কোর্স লার্নিং আউটকাম, প্রোগ্রাম লার্নিং ম্যাপিং, আউটকাম বেইজড প্রশ্নপত্র তৈরি করা, কেপিআই সেটিং, সিকিউআই প্রসেস, ইভেলুয়েশন রুব্রিক্স, বিএনকিউএফ-এর ডোমেইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ হাতে কলমে শেখানো হয়। প্রশিক্ষণে সবগুলো বিভাগের ১১৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও প্রশিক্ষকদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন মাননীয় প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান।

July 16, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাউয়েটে ছয় দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫