ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাজেক পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দুটি স্পিডবোটে আগুন, পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার অভিযোগ নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, জিজ্ঞাসাবাদে বাবা-ছেলে উত্তরাঞ্চলের চায়ের মান বাড়াতে নিজেদের দুর্বলতা চিহ্নিত করতে হবে: চা বোর্ড চেয়ারম্যান পঞ্চগড় জেলা জজ আদালতে ঘুষ দাবির অভিযোগ, ৪০০ টাকা ফেরত দেওয়ার ভিডিও থাকার দাবি নালিতাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল, আইফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে ৮ টিমের অভিযান, মশক নিধন ও লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, ডিসি কার্যালয়ে প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে ৩ উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের চেক বিতরণ পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

পঞ্চগড়ে জমি দখল, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে দুই ব্যাংক কর্মকর্তাসহ কারাগারে-৩

পঞ্চগড় প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:২৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৮১১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে জমি দখল, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে দুই ব্যাংক কর্মকর্তাসহ কারাগারে-৩

পঞ্চগড়ে মির্জা আব্দুল বাকী নামে বাংলাদেশ সচিবালয়ের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার জমি দখলের চেষ্টায় জালিয়াতির মাধ্যমে ব্যাংকে ভুয়া একাউন্ট তৈরি করে অর্থ আত্মসাৎ করার চেষ্টায় দায়ের করা মামলার আদালতে জামিন নিতে গিয়ে আটক হয়েছেন ঢাকা আগারগাঁও পরিবেশ ভবন শাখার অগ্রনী ব্যাংকের ম্যানেজার ফিরোজ উদ্দিন ও প্রিন্সিপাল অফিসার শাহবুদ্দিন মাহমুদ। বর্তমানে তারা পঞ্চগড় জেলা কারাগারে রয়েছেন।

এদিকে অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) থাকায় বৃহস্পতিবার আটকের পর শুক্রবার কারাগারে গেছেন মো. দিলদার হোসেন নামে পঞ্চগড়ের এক অধ্যক্ষ। শনিবার (১২ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়ের কোর্ট ইন্সপেক্টর খান মো. শাহরিয়ার। তিনি বলেন, বৃহস্পতিবার (১০ জুলাই) পঞ্চগড় আদালতে তারা জামিন নিতে এসে আটক হয়েছে।

আটক ফিরোজ উদ্দিন ঢাকার ঢাকেশ্বরী রোড লালবাগ কেল্লা এলাকার মৃত হাজি মুসলিম উদ্দীনের ছেলে। শাহবুদ্দিন ঢাকার নিউ পল্টন রাখালপারা এলাকার শাহজাহান মাহমুদ ছেলে। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, চক্রের মাধ্যমে ভুক্তভোগীর জমি বিভিন্ন ভাবে দখলের চেষ্টা চালায় তারা। এর মাঝে ভুয়া কাগজ তৈরি করে নানা ফন্দি তৈরি করে। এর পর ভুয়া বায়নামা ও জাল এ্যাফিডেভিট তৈরি করে মির্জা আব্দুল বাকীর নামে পঞ্চগড়ে মিথ্যা মামলা দায়ের করে। এর মাঝে চক্রটি মির্জা আব্দুল বাকী’র নামে অগ্রনী ব্যাংকে ভুয়া একাউন্ট তৈরি করেন। একই সাথে অর্থ আত্মসাৎ করে ফাঁসাতে দেশের বিভিন্ন জেলায় চেক পাঠিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলনের চেষ্টা করেন। এর মাঝে চক্রটি ২০ লাখ টাকা উত্তোলন করতে গিয়ে বিষয়টি সামনে আসে। পরে বাকী জামিন নিয়ে পঞ্চগড় আদালতে আনোয়ার হোসেন, জিয়াউর রহমান, জসিম উদ্দীন সহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

এর পর পঞ্চগড় আদালতে জামিন নিতে গিয়ে ঢাকা আগারগাঁও পরিবেশ ভবন শাখার অগ্রনী ব্যাংকের ম্যানেজার ফিরোজ উদ্দিন ও প্রিন্সিপাল অফিসার শাহবুদ্দিন মাহমুদ আটক হন। এদিকে গেল বৃহস্পতিবার (১০ জুলাই) পঞ্চগড়ের বিসিক শিল্প নগরী এলাকার বিএম কলেজের এক অধ্যক্ষ মো. দিলদার হোসেন দিলুকে ঢাকার ডিবি (ডিএমপি) পুলিশের একটি টিম রাজধানীর জয়েন্ট কমিশনার এলাকা থেকে শুকবার পঞ্চগড়ে আনলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো জানা গেছে, অগ্রনী ব্যাংকের ম্যানেজার ফিরোজ উদ্দিন ও প্রিন্সিপাল অফিসার শাহবুদ্দিন মাহমুদের সহায়তায় ভুয়া একাউন্ট তৈরি করে চক্রের সদস্যরা পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাও, পাবনা ও বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় প্রতারণা করে আসছিলেন। এদিকে বাংলাদেশ পুলিশ, সিআইডি রাজশাহী ও পিবিআই ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার তদন্তকারী অফিসারের তদন্ত ও সাক্ষ্য প্রমানে বেরিয়ে আসে এ তথ্য।

এ বিষয়ে মামলার বাদী মির্জা আব্দুল বাকী বলেন, মামলার আসামি আনোয়ার হোসেন ভুয়া চেক নিয়ে পঞ্চগড় সোনালী ব্যাংকে ২০ লাখ টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক ম্যানেজারের সন্দেহ হয়। আমার সাথে যোগাযোগ করেন তারা। তাদের একাউন্টির বিষয়ে ভুয়া বলে জানালে চেকটি বাতিল হয়। এর পর একই চেক নিয়ে দেশের বিভিন্ন জেলায় যায় চক্রটি। যেহেতু আমার সাথে তারা প্রতারণার চেষ্টা করে তাই এ ঘটনায় আদালতে মামলা দায়ের করি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আশিষ কুমার শীল সময় বলেন, অধ্যক্ষ দিলদার হোসেন দিলুর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে শুক্রবার আদালতে তোলা হলে আদালত আসামিকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে জমি দখল, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে দুই ব্যাংক কর্মকর্তাসহ কারাগারে-৩

আপডেট সময় : ০৫:২৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫