ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

গোদাগাড়ীতে সড়ক সংস্কারের অভাবে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ২৭৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে সড়ক সংস্কারের অভাবে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট-মুন্ডুমালা-আমনুরা আঞ্চলিক সড়কের ভুষনা-চান্দুরিয়া অংশের মাত্র ৩শ মিটার সড়ক দীর্ঘদিন যাবত সংষ্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কে ঝুঁকি নিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে। এতে করে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

সরেজমিনে দেখা গেছে চলতি বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও বেহাল হয়েছে।এ সড়কটি দিয়ে রাজশাহী-আমনুরা ও গোদাগাড়ী-তানোর ভায়া মুন্ডুমালা এলাকার শত শত যানবাহন প্রতিদিন চলাচল করে থাকে। দীর্ঘদিন যাবত সংষ্কারের অভাবে সড়কটিতে এখন কাদামাটি ও খানাখন্দের সৃষ্টি হয়েছে।

গরু ব্যবসায়ী নুরুল ইসলাম ও বাদল হোসেন বলেন, আমাদের দুর্ভোগে কোন শেষ নেই। বৃষ্টির সময় রাস্তায় কাদামাটি জমে থাকার কারণে গরুর ভর্তি গাড়ী নিয়ে ঝুকির মধ্যে থাািক। তাই অল্প রাস্তা যেন তাড়াতাড়ি সংস্কার করা হয় এজন্য যথাযথ কর্তৃপক্ষর কাছে আবেদন জানাই।

অটো চালক মুখলেস বলেন, এই রাস্তায় খানাখন্দের কারণে গাড়ি চালাতে আমাদের খুবই সমস্যা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ সড়ক আর কত খারাপ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ নেবে প্রশ্ন তার।

এ বিষয়ে রাজশাহী সড়ক জনপদ বিভাগের(সওজর) নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক বলেন, সড়কটির অবস্থা সম্পর্কে আমরা অবহিত আছি।সড়কটি দ্রুত সংষ্কারের ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে সড়ক সংস্কারের অভাবে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল

আপডেট সময় : ০৩:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫