ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল লালপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভ্যান হারানো শাহাদাতের পাশে ‘কেয়ার ফর হিউম্যানেটি বাংলাদেশ’, এক মাসের খাদ্যসামগ্রী উপহার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার

চাকরিতে দশম গ্রেডে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ না দেওয়ার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

এম এম মামুন:
  • আপডেট সময় : ১১:৪০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকরিতে দশম গ্রেডে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ না দেওয়ার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

চাকরিতে দশম গ্রেডে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ না দেওয়ার দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা শিক্ষার্থীরা। শনিবার (৫ জুলাই) বেলা ১২টায় নগরীর রেলগেট এলাকায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ও রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়ো হন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা নগর ভবনের সামনে যান। সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, এতদিন দশম গ্রেড শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছিলো। হঠাৎ রুয়েটের শিক্ষার্থীরা সেটি নিজেদের অধিকার দাবি করে আন্দোলনে নেমেছেন। এমনকি সম্প্রতি প্রকাশিত রুয়েটের নিয়োগ বিজ্ঞপ্তিতে এর প্রতিফলন ঘটিয়েছে। কেন তারা তাদের পদ নিচু স্তরে আনতে চান সেটি কেউ বুঝতে পারছে না। এটি করা হলে ডিপ্লোমা প্রকৌশলীর অধিকার ক্ষুণ্ন হবে।

বক্তারা আরও বলেন, গত বৃহস্পতিবার রুয়েট শিক্ষার্থীরা তিনদফা দাবি জানিয়ে সমাবেশ করেছেন। এই তিন দফা অযৌক্তিক। তারা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীদের কটুক্তি না করার আহবান জানান। তা না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলীরা।

কর্মসূচিতে বিভিন্ন দপ্তরে উপসহকারী ও সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাকরিতে দশম গ্রেডে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ না দেওয়ার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

আপডেট সময় : ১১:৪০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫