ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক সৌদিতে ৫৫ হাজার টাকার চাকরির স্বপ্ন, দেশে ফিরে সর্বস্বান্ত সাইফুল

কিন্ডারগার্টেনের ফি নেওয়ার নীতিমালা থাকা উচিত- উপদেষ্টা

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ১১:০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ২৯৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিন্ডারগার্টেনের ফি নেওয়ার নীতিমালা থাকা উচিত- উপদেষ্টা

বেসরকারি কিন্ডারগার্টেনগুলোতে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে একটি নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে রাজশাহীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কোনো বাধা নেই। তবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে অবশ্যই একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত, যাতে এসব প্রতিষ্ঠান ইচ্ছেমতো ফি নির্ধারণ করতে না পারে। একই সঙ্গে তাদের পাঠ্যক্রম ও পাঠসূচিও সরকারের নিয়ন্ত্রণে থাকা জরুরি।’

এর আগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নগরীর পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা। সভায় জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, উপজেলা ও সহকারী শিক্ষা কর্মকর্তা এবং পিটিআই ইনস্ট্রাকটররা অংশ নেন।

সভায় অংশগ্রহণকারীরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শ্রেণিকক্ষের আধুনিকায়ন, পাঠদানের মানোন্নয়ন, মিড ডে মিল চালু, আইসিটি সুবিধা বৃদ্ধি, বেতন-ভাতা উন্নয়ন এবং প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া বক্তারা কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোর কার্যক্রম একটি নীতিমালার আওতায় আনার পরামর্শ দেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের নিজস্ব ভাষায় পাঠ্যবই সরবরাহ এবং শিক্ষকদের জন্য টিচার্স গাইড অনুসরণ বাধ্যতামূলক করার দিকেও গুরুত্বারোপ করা হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান এবং অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কিন্ডারগার্টেনের ফি নেওয়ার নীতিমালা থাকা উচিত- উপদেষ্টা

আপডেট সময় : ১১:০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫