ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ঝিনাইগাতীতে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, নাম-স্বাক্ষর জাল করার দাবি কৃষকদের বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত শিবগঞ্জে ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ আটক ২, ভ্যান ও মোবাইল জব্দ রাণীনগরে ৫০টি পূজামন্দিরে সরকারি চাল ও গাছ বিতরণ গোদাগাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পঞ্চগড়ে ১২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজশাহীর বাগমারায় শিয়ালের কামড়ে নারীসহ আহত ১৩

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫ ৪১১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাগমারায় শিয়ালের কামড়ে নারীসহ আহত ১৩

রাজশাহীর বাগমারায় পানবরজে কাজ করার সময় শিয়ালের কামড়ে নারীসহ ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) সকাল ৮ টার সময় বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিয়ালের কামড়ের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত ব্যক্তিরা সাইপাড়া ও হলুদঘর গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে সাইপাড়া গ্রামের বাসিন্দা ইমান আলী (৪৫), পারভিন খাতুন (৩৪) ও ফারুক হোসেন (৬৮) গুরুতর আহত হয়ে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত ব্যক্তিদের কয়েকজন জানান, সকালে তারা নিজ নিজ পানবরজে কাজ করছিলেন। এ সময় পেছন থেকে হঠাৎ একটি শিয়াল ঝাঁপিয়ে পড়ে হাত-পায়ে কামড়ে দেয়। পরে আরও কয়েকজনকে কামড়ে দ্রুত পালিয়ে যায়। সকাল ৮ টা থেকে সাড়ে ৮ টার মধ্যে অন্তত ১৩ জনকে কামড়ায় শিয়ালটি। ঘটনার পর আতঙ্কে অনেকে পানবরজে যাওয়া বন্ধ করে দিয়েছেন।সাইপাড়া গ্রামের বদিউজ্জামান বলেন, আমরা এখন চরম আতঙ্কে আছি, বাইরে যাচ্ছি না।

আহত ইসাহাক আলী (৬৭) বলেন, সকালে পানবরজে কাম করতেছিলাম, হঠাৎ পিছন থেইকা একটা শেয়াল আইসা খচ কইরা কামড় দিয়া পালায়।
সাইপাড়া গ্রামের বাসিন্দা ও বিএনপির স্থানীয় নেতা ইয়াছিন আলী বলেন, শিয়ালটা পেছন থেকে লাফ দিয়া কামড় দিয়া পালায় গেছে। আমিও কামড় খাইছি।

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা লোকমান হোসেন জানান, সকাল সাড়ে নয়টা পর্যন্ত শিয়ালের কামড়ে আহত হয়ে ১২ জন চিকিৎসা নিয়েছেন। সবাইকে প্রয়োজনীয় টিকা দেওয়া হয়েছে। অধিকাংশের পায়ে ক্ষত হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব বলেন, শিয়াল সাধারণত দুটি কারণে কামড়ায়-প্রথমত, কেউ আঘাত করলে এবং দ্বিতীয়ত, খাদ্যসংকটে পড়লে। বর্তমানে শিয়ালের খাবারের ঘাটতি দেখা দিয়েছে। ক্ষুধার্ত হয়ে লোকালয়ে ঢুকে মানুষকে কামড়ে দিচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে এবং কামড় খাওয়া ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর বাগমারায় শিয়ালের কামড়ে নারীসহ আহত ১৩

আপডেট সময় : ১২:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫