পুঠিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
- আপডেট সময় : ১১:৫৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

পুঠিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বানের মধ্য দিয়ে রাজশাহীর পুঠিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, দুর্যোগবিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় পুঠিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পুঠিয়া সদরের ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পুঠিয়া পরেশ নারায়ণ (পিএন) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎ সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়েনাল আবেদীন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র আসাদুল ইসলাম আসাদ, উপজেলা বিএনপির সদস্য একরামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাকিব, পুঠিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক রায়হান এবং জেলা যুবদলের সদস্য মাসুদ রানা মণ্ডল।
এ ছাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।
দিবসের কর্মসূচিতে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি, জরুরি উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগের সময় করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়। দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।




















