ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি পঞ্চগড়ে সবজি উৎপাদনে বিপ্লব, লাউয়ের দাম পড়ে বিপাকে কৃষক রাণীনগরে শি’শুকে ধ/র্ষণ/চেষ্টার মামলার জেরে পাল্টা মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন এমপি কেরামত আলী বাগাতিপাড়ায় ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত বাউয়েট কাপ ভলিবল ও হ্যান্ডবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই ও আইন বিভাগ মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগ, ফাঁকা গুলি ছুড়ে পালাল হামলাকারীরা মান্দায় অবৈধ মাটি উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা, মাদক সেবনে ৬ মাসের কারাদণ্ড আদিতমারীতে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত একাধিক

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড চারজনের কারাদন্ড

মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৮:৩৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ৩২৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড চারজনের কারাদন্ড

পঞ্চগড়ে অবৈধ উপায়ে বালু ও পাথর উত্তোলনের দায়ে এক শ্রমিককে ৬ মাস ও তিন শ্রমিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় পৌরসভার আহমদনগড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী। পরে তাদের সদর থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মালিপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে আইবুল ইসলাম (৩০), উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার দবির উদ্দীনের ছেলে আব্দুল জলিল (৩৬), উপজেলার প্রধানপাড়া এলাকার জয়নুল হকের ছেলে মহিদুল ইসলাম (৩০), পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকার বিরাজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড় পৌরসভার আহমদনগড় এলাকায় করতোয়া নদীতে মঙ্গলবার বিকেলে ইজারা বিধি বহির্ভূত ভাবে বালু ও পাথর উত্তোলন করছিলেন কয়েকজন শ্রমিক। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহন মিনজী। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে আইবুল ইসলামকে ৬ মাস ও আব্দুল জলিল, মহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় সদর থানা পুলিশের একটি দল ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহন মিনজী বলেন, অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন তৎপর রয়েছে। মঙ্গলবার অবৈধ বালু ও পাথর উত্তোলনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। আমরা মানুষজনকে সতর্ক করছি তারা যেন এ ধরনের কাজ আর না করে। তবে যারা এ ধরনের কাজ আবারও করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড চারজনের কারাদন্ড

আপডেট সময় : ০৮:৩৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫