ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ঝিনাইগাতীতে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, নাম-স্বাক্ষর জাল করার দাবি কৃষকদের বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত শিবগঞ্জে ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ আটক ২, ভ্যান ও মোবাইল জব্দ রাণীনগরে ৫০টি পূজামন্দিরে সরকারি চাল ও গাছ বিতরণ গোদাগাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পঞ্চগড়ে ১২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলারকে জরিমানা রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাণীনগরে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ৩৫৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

নওগাঁর রাণীনগর উপজেলায় জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ জুন) সকালে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এক সভায় উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়।

প্রার্থীদের নাম ঘোষণা করেন- জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার আব্দুর রাকিব। আগামীতে উপজেলা পরিষদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য জামায়াতে ইসলামীর মনোনীত এসব প্রার্থী ঘোষণা করেন তিনি।

রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও বর্তমান জেলা শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনীত হয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি আন্নামা বিনতে আকবর। ১নং খট্টেশ^র রাণীনগর (সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসাবে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেনকে মনোনীত করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম, উপজেলার ৮টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

আপডেট সময় : ০৮:২৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫