ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা

রাণীনগরে দুই রাতে ১৩টি গরু-ছাগল চুরি

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ২৯৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে দুই রাতে ১৩টি গরু-ছাগল চুরি

নওগাঁর রাণীনগরে দুই রাতে ১৩টি গরু-ছাগল চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪টি গরু ও ৯টি ছাগল। শুক্রবার রাতে উপজেলার রঞ্জনিয়া পাকারমাথা এলাকায় কৃষক ডব্লু প্রামানিকের বাড়ি থেকে দু’টি গরু ও দু’টি ছাগল চুরির ঘটনা ঘটেছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার মাঝগ্রামের আজিজুল হকের বাড়ি থেকে কোরবানীর গরুসহ দু’টি গরু এবং সাতটি ছাগল চুরির ঘটনা ঘটে। এতে করে এলাকাবাসির মাঝে চুরি আতঙ্ক দেখা দিয়েছে।

কৃষক ডব্লু প্রামানিক জানান, শুক্রবার রাতে গরু-ছাগল গোয়াল ঘরে তুলে তালা দিয়ে ঘুমিয়ে পরি। রাত আনুমানিক তিনটার দিকে ঘুম থেকে ওঠে গোয়াল ঘরের বৈদ্যুতিক ফ্যান বন্ধ করে আবারও ঘুমিয়ে পরেন। ভোর সাড়ে চারটা দিকে ঘুম থেকে ওঠে বাহিরে বের হতে চাইলে দেখতে পান বাহির থেকে দরজার শিকল আটকানো রয়েছে। এরপর স্থানীয়দের সহযোগিতায় শিকল খুলে বাহিরে বের হন তিনি। এরপর দেখেন চোরেরা বাড়ির প্রাচীরের ইট খুলে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। মেইন গেটের এবং গোয়াল ঘরের দরজার তালা কেটে তিন লাখ টাকা মূল্যের দু’টি গরু ও ৩০ হাজার টাকা মূল্যের দু’টি ছাগল চুরি করে নিয়ে গেছে চোরেরা। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

আজিজুল হকের ছেলে মেহেদী হাসান জানান, বুধবার সাতজন ভাগে কোরবানীর জন্য ৮১ হাজার টাকায় একটি গরু কিনে আনেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির মধ্যে গোয়াল ঘরে কোরবানীর একটি গরু ও বাড়ির একটি গরু এবং সাতটি ছাগল রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। এরপর ভোর রাতে ঘুম থেকে ওঠে দেখতে পান চোরেরা প্রাচীর টপগে বাড়িতে প্রবেশ করে মেইন দরজার তালা এবং গোয়াল ঘরের তালা কেটে ৯টি গরু-ছাগল চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে দুই রাতে ১৩টি গরু-ছাগল চুরি

আপডেট সময় : ০৩:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫