ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে পুকুরে বিষ প্রয়োগে করায় পাঁচ লাখ টাকার ক্ষতির দাবি মৎস্য চাষীর

মোঃ কামরুল ইসলাম কামু, (বিশেষ প্রতিনিধি) পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০১:৩০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ২৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে পুকুরে বিষ প্রয়োগে করায় পাঁচ লাখ টাকার ক্ষতির দাবি মৎস্য চাষীর

পঞ্চগড়ে আসাদুজ্জামান আপেল নামের এক মৎস্য চাষীর একটি পুকুরে রাতের আধাঁরে বিষ প্রয়োগ করে ছোট বড় সব মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই মৎস চাষী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলা সদরের হাফিজাবাদ ইউনিয়নের বিষমনি শিখনাথ এলাকায় এই ঘটনাটি ঘটে।

মৎস্য চাষী ও স্থানীয়রা জানায়, আসাদুজ্জামান আপেল তিন বছরের চুক্তিতে এক একর ২৩ শতক জমির ওই পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। সকাল থেকেই পুকুরের সমস্ত মাছ মরে ভেসে ওঠতে দেখে স্থানীয়রা আপেলকে খবর দেয়। খবর পেয়ে তিনি পুকুরে গিয়ে দেখেন তার পুকুরের সমস্ত মাছ ভেসে ওঠছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আপেল।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী আসাদুজ্জামান আপেল বলেন, কিছুদিন আগেই পুকুরে পোনা মাছ ছেড়েছিলেন। প্রতিহিংসামূলক কেউ এই জঘন্য কাজ করেছে। এতে করে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আইনের মাধ্যমে শাস্তির দাবি জানান তিনি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, ওই মৎস্য চাষী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের সনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

April 25, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে পুকুরে বিষ প্রয়োগে করায় পাঁচ লাখ টাকার ক্ষতির দাবি মৎস্য চাষীর

আপডেট সময় : ০১:৩০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫