ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে আ.লীগের ৬ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৬

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:১৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ৪৫৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে আ.লীগের ৬ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৬

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৬ জনসহ ২৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত আরএমপির থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃ আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন, ইয়াছিন আলী (৭০), জেবর আলী (৫০), মো: আলামিন (২৮), মো: আলাউদ্দিন (৩৫), মো: আতাউর রহমান বাবু (৪৮) ও মো: জকির হোসেন ওরফে আবু সাঈদ (৩২)।

আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকান্ডের অপরাধের অভিযোগে ৬ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২০ জন গ্রেপ্তার করা হয়েছে; যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ১২ জন এবং অন্যান্য অপরাধে ৮ জন।

সাবিনা ইয়াসমিন জানান, গ্রেপ্তার ইয়াছিন আলী রাজশাহী মহানগরীর কাটাখালী থানার জাগির পাড়ার মৃত মুছার ছেলে। সে হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। জেবর আলী একই থানার ননখোলা এলাকার মৃত আহার উদ্দিনের ছেলে। সে হরিয়ান ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

অপরদিকে, আলামিন রনহাট এলাকার মো: সাইদুর রহমানের ছেলে। সে হরিয়ান ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। আওয়ামী লীগ কর্মী আলাউদ্দিন নলখোলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। আতাউর রহমান কুখন্ডি শেখপাড়ার মৃত তাছেরের ছেলে ও জাকির হোসেন নলখোলা এলাকার মো: জালাল উদ্দিন ওরফে মহসিন আলীর ছেলে। তারা দুইজনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া পর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

April 24, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে আ.লীগের ৬ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৬

আপডেট সময় : ০৩:১৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫