শ্রীবরদীতে আনুষ্ঠানিকভাবে ছাত্রদল নেতার জামায়াতে যোগদান
- আপডেট সময় : ০৮:৪৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে

শ্রীবরদীতে আনুষ্ঠানিকভাবে ছাত্রদল নেতার জামায়াতে যোগদান
শেরপুরের শ্রীবরদীতে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়েত ইসলামিতে যোগদান করেছেন। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে শ্রীবরদী পৌর এলাকার বাহার বাজারে পৌর জামায়েত ইসলামির এক সাধারণ সভায় শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের কাছে জামায়াতের সমর্থন ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন। নব যোগদানকারীকে এসময় ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। সদ্য জামায়েতে যোগদানকারী ছাত্রদল নেতা হলেন, শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুন্নাফ।
এসময় শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা মোঃ আঃ রহমান, শ্রীবরদী উপজেলা আমির মোঃ আজহারুল ইসলাম মিষ্টার, উপজেলা যুব বিভাগের সভাপতি আমির হামজা মিষ্টার, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ জাকির হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা মোঃ তাহেরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মুফতি মোশারফ হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি মোঃ শাহজাহান কবির, পৌর যুব বিভাগের সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে জামায়াতে যোগদানকারী আব্দুল মুন্নাফ বলেন, দীর্ঘদিন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত থেকে ছাত্রদলের রাজনীতি করেছি।জামায়াতের নীতি ও আদর্শ আমার কাছে ভালো লাগায় জামায়েতে যোগদান করলাম বাকি জীবন আমি জামায়াতের সাথেই থাকবো।
























