ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড় জেলায় স্থাপনের দাবিতে মানববন্ধন

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ২৬৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড় জেলায় স্থাপনের দাবিতে মানববন্ধন

চিনের অর্থায়নে ১০০০ শস্য বিশিষ্ট নির্মিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড় জেলায় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড় শেরেবাংলা পার্কে পঞ্চগড় জেলা বাসির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামের পঞ্চগড় জেলা শাখার আমির মোঃ ইকবাল হোসেন, পঞ্চগড় জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ মির্জা নাজমুল ইসলাম কাজল, সমন্বয়ক ফজলে রাব্বি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ জামাতে ইসলাম পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসেন বলেন, চিনের অর্থায়নে ১০০০ শস্য বিশিষ্ট নির্মিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড় জেলায় স্থাপন করলে সাধারণত রোগীকে রংপুর, দিনাজপুর বা ঢাকায় আর যেতে হবে না। বর্তমানে রংপুর, দিনাজপুর বা ঢাকায় পঞ্চগড় থেকে নেওয়ার পথেই অনেকে প্রাণ হারায় অথবা অনেকেই টাকার অভাবে দূরে চিকিৎসা করাতে পারেন না। আন্তর্জাতিক ভৌগোলিক প্রেক্ষাপটে পঞ্চগড়ে মেডিকেল প্রতিষ্ঠা একান্ত জরুরি উল্লেখ করে তিনি আরো বলেন, পঞ্চগড়ের সাথে সার্কভুক্ত দেশগুলোর একটি সংযোগ রয়েছে।

উত্তরবঙ্গের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত বেশ ভালো যা বর্তমানে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়েও নাই। কারণ হলো, সেদিক দিয়ে প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভূটানসহ চীনের শিক্ষার্থীরা সহজেই আসতে পারছে। পঞ্চগড়ে একটি মেডিকেল প্রতিষ্ঠিত হলে সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা বাংলাদেশে পড়ার সুযোগ পাবে। তার থেকেও বড় সুবিধা হলো, ওই এলাকার মানুষেরা পরিপূর্ণ চিকিৎসা সেবা নিতে পারবে। আমরা চাই চিনের অর্থায়নে ১০০০ শস্য বিশিষ্ট নির্মিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড় জেলায় স্থাপন করা হোক।

পঞ্চগড়ের মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়ে মানববন্ধনে পঞ্চগড় জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, পঞ্চগড়ে মেডিকেল কলেজ হাসপাতালটি পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। এছাড়া পঞ্চগড় থেকে রংপুর বা দিনাজপুর মেডিকেল কলেজ এত দূরে যে, অনেক সময় রোগী নিয়ে যেতে যেতে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটে। পঞ্চগড়ের ভৌগলিক অবস্থানগত কারণে এখানে একটি সার্ক মেডিকেল কলেজের মতো আন্তার্জাতিক মানের মেডিকেল কলেজ হতে পারে। আর তাতে পঞ্চগড়সহ আশেপাশের জেলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি দক্ষ চিকিৎসক তৈরি হবে। আমরা চাই বর্তমান অন্তবর্তীকালীন সরকারের মেয়াদেই পঞ্চগড়ে মেডিকেল কলেজ নির্মাণ শুরু হোক। এছাড়াও নেতা কর্মীরা আগামী ১৬ এপ্রিল বেলা ১১ টার সময় পঞ্চগড়ে আবারো মেডিকেল কলেজ হাসপাতালের দাবিতে মানববন্ধনের ডাক দেন।

April 14, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড় জেলায় স্থাপনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৩:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫