ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মেয়েদের বিয়ের বয়স ১৬ ও ছেলেদের ১৮ বছর করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন আটোয়ারীতে বহুবাঁধ প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পঞ্চগড় পৌরসভার পরিচ্ছন্নতায় এমপি নওশাদ জমিরের উদ্যোগে ২৭ ডাস্টবিন বিতরণ পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের গুরুদাসপুরে নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, দুই ড্রাম ট্রাক জব্দ খবরে নজর জেলা প্রশাসকের, ১০ বছর পর হুইলচেয়ারে ঘরের বাইরে ঝমেলা চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

ঝিনাইগাতীতে কূয়া খনন করতে গিয়ে দুই আদিবাসীর মৃত্যুে!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ৩৮৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে কূয়া খনন করতে গিয়ে দুই আদিবাসীর মৃত্যুে!

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া (ভুইয়াবাড়ী) গ্রামে মাটির গভীর কূয়া খনন করতে গিয়ে নারায়ণ কোচ (৪৫) ও নিরঞ্জন কোচ (৩৫) নামে দুই আদিবাসীর মৃত্যু হয়েছে। রবিবার (১৩) এপ্রিল বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিরঞ্জন কোচ ভুইয়াবাড়ীর নীল মহন কোচ ও নারায়ণ কোচ রাংটিয়ার নীপুরাম কোচের ছেলে এবং তারা পরস্পর ভায়রা ভাই।

নিহতের পরিবার ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে নারায়ন কোচ তার বাড়ীতে পানি সরবরাহের জন্যে মাটির একটি গভীর কূয়া খনন করতে যান। আজ ছিলো কূয়া খননের শেষ দিন। তাই কূয়া খনন শেষে কূয়ার নীচে কিছু ময়লা আবর্জনা থাকায় ওইসব ময়লা পরিস্কারের জন্যে প্রথমে নারায়ন কোচ বাঁশ দ্বারা নীচে নামে। এসময় কূয়ার গভীরে অক্সিজেনের পরিমাণ কম থাকায় নারায়ন কোচ জ্ঞান হারিয়ে সেখানেই লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করতে গিয়ে একই কায়দায় নিরঞ্জন কোচও জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উভয়কে গভীর কূয়া থেকে মৃতবস্থায় উদ্ধার করে। তাদের এহেন মৃত্যুেতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কূয়ার গভীরে অক্সিজেনের পরিমাণ কম থাকায় তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে কূয়া খনন করতে গিয়ে দুই আদিবাসীর মৃত্যুে!

আপডেট সময় : ০৩:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫