রাজশাহীতে জিসাস এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ৪৩৭ বার পড়া হয়েছে

রাজশাহীতে জিসাস এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
জিয়া সংস্কৃতিক সংগঠন (জিসাস) রাজশাহী মহানগর এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নগরীর রানী বাজার কাবাব হাউস হল রুমে, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) রাজশাহী মহানগর এর উদ্যোগে,জিয়া সংস্কৃতিক সংগঠন (জিসাস) রাজশাহী মহানগর এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে অনুষ্ঠিত হয় পরিচিতি পর্ব এবং জিয়া সাংস্কৃতিক জোটের নতুন কমিটির বিজয়ীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা,আহ্বায়ক রাজশাহী মহানগর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.মোঃ দেলোয়ার হোসেন খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগ, প্রফেসর ড.মোঃ হারুন-অর-রশিদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রাবি, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, সভাপতি জিসাস কেন্দ্রীয় কমিটি, মোঃ মোস্তফা আবু সালেক মানু, সহ-সভাপতি জিসাস কেন্দ্রীয় কমিটি, এ্যাডঃ আবু মোঃ তারেক,সভাপতি জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) রাজশাহী মহানগর প্রমুখ।
জিসাসের পরিচিত সভার বক্তারা বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য জিসাসকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শহীদ জিয়াউর হাতে গড়া সংগঠন জিসাস এই সংগঠনের উপর দেশের জনগণের অনেক প্রত্যাশান এই প্রত্যাশা পূরণ করতে হলে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের জন্যে বিএনপির সকল সংগঠনকে সুসংঘটিত হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বিগত স্বৈরাচারী সরকার, বিএনপি’র নেতা কর্মীদের উপর অনেক জুলুম, নির্যাতন অত্যাচার, হামলা, মামলা, খুন, গুম করে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্তছিল স্বৈরাচারী হাসিনা। খুনি হাসিনার উদ্দেশ্য ছিল খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে তাকে নিঃশেষ করা।
বিএনপির ১৭ বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, স্বৈরাচার বিতাড়িত হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি’র অনেক কিছু ধ্বংস হয়েছে,এখন আর হারাবার সময় নেই সকল ভেদাভেদ ভুলে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, দেশের জন্য দলের জন্য এই আহ্বান জানিয়ে পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শেষ হয়।























