রাজশাহীতে ভাঙা রেললাইন দিয়ে গেছে ট্রেন, পরে মেরামত
- আপডেট সময় : ১২:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ৩১৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে ভাঙা রেললাইন দিয়ে গেছে ট্রেন, পরে মেরামত
রাজশাহীর পবা উপজেলার মোহনপুর রেলক্রসিংয়ে ভাঙা রেললাইন দিয়ে ট্রেন চলাচল করেছে। রোববার (১৩ এপ্রিল) ভোর রাতে পবা উপজেলার মোহনপুর রেলক্রসিংয়ে ভাঙা দেখতে পাই স্থানীয়রা। খবর পেয়ে সকাল ৮ টার দিকে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত ভাঙা রেললাইন মেরামত কাজ শুরু করেন। দুপুরের দিকে সেটি মেরামত সম্পন্ন হয়। যদিও ভাঙা রেললাইনের ওপর দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে ভাঙা স্থান দিয়ে বনলতা ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন রাজশাহী থেকে ছেড়ে গেছে। এতে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা থাকলেও সেটি থেকে রক্ষা পাওয়া গেছে।
সকালে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে। তার পরে পথচারীরা রেল ক্রসিং ভাঙা দেখে রেলওয়ের কর্মীদের খবর দেন স্থানীয়রা। এরপর কয়েকজন রেলওয়ের কর্মী ঘটনাস্থলে আসে। এরআগে একই স্থানে বেশ কিছুদিন আগে রেললাইন ভেঙে যায়। এরপরে রেলওয়ে কর্মীরা সেটা মেরামত করে। এবার ফের একই স্থানে ভোঙলো রেল লাইন।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) আহসান হাবিব বলেন, লাইন ফেটে (ভাঙা) গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সেটি মেরামত করা হয়েছে।



















