লালপুর-বাগাতিপাড়ায় জামায়াত-শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:২৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ৩৮৫ বার পড়া হয়েছে

লালপুর-বাগাতিপাড়ায় জামায়াত-শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের আয়োজনে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) সকালে প্রথমে বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নে তমালতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে ও মাওলানা শফিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
সাবেক ছাত্রনেতা জহির উদ্দিনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, জেলা নেতা মোস্তাফিজুর রহমান,উপজেলা আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেন,নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার, চট্টগ্রাম মহানগরী দক্ষিণের শিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি। এছাড়াও উপজেলার শিবিরের সকল সাবেক ও বর্তমান সাথী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে লালপুরে উপজেলা পূর্ব শাখা শিবির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে পশ্চিম শাখা সভাপতি সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নাটোর -১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ, ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি, জেলা সেক্রেটারি জাহিদ হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মাসুদ রানা।
প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন,ফ্যাসিবাদের পতনের পর ইসলামী আন্দোলনের জন্য অবারিত সুযোগ তৈরি হয়েছে। যদি এই সময়কে কাজে লাগাতে না পারি ইতিহাস আমাদের ছেড়ে দিবে না। আমাদের সকল কাজ হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ছাত্রশিবির জালিম হাসিনা সরকারের নিপীড়ন নির্যাতন উপেক্ষা করে ২৪ এর অভ্যুত্থান সফল করতে সক্ষম হয়েছে। এজন্য এই সংগঠনকে এগিয়ে নিতে সাবেকদের সহযোগিতা করার আহ্বান জানাই। আগামী চ্যালেঞ্জের মোকাবেলায় নিজেকে প্রস্তুত রাখতে হবে। সমাজকে করতে নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে।
নাটোরের লালপুরে সাবেক ভাইদের নিয়ে ইসলামী ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম এসব কথা বলেন। সমাবেশে বর্তমান সাবেক জেলা, উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্মৃতি চারণ করেন এবং সংগঠনকে সংগঠিত করার উদাত্ত আহ্বান জানান।























