লালপুরে তুচ্ছ ঘটনায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে অফিসসহ দোকানপাট ভাংচুর, আহত ৬
- আপডেট সময় : ০২:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ২৬০ বার পড়া হয়েছে

লালপুরে তুচ্ছ ঘটনায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে অফিসসহ দোকানপাট ভাংচুর, আহত ৬
নাটোরের লালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে চংধুপইল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জুলহাস আলী (৫৫) সহ ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির অফিসসহ কয়েকটি দোকানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত বারোটার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় আহতরা হলেন, চংধুপইল ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুলহাস আলী (৫৫), আব্দুলপুর গ্রামের রিপন আলীর পুত্র মোঃ রাফি (২২), করিম মন্ডলের পুত্র মোঃ অন্তর আলী (২১), হাজ্জাজের পুত মোঃ শুভ্র (৩০) ও মোঃ আলমগীর (৪৫) প্রমূখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাওড়া রেল ব্রিজে জুয়া ও লটারি ক্রয়বিক্রয় নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু গ্রুপের নেতা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফের কর্মী নাহিদ, শুভ্র, কালাম, আরিফুল সহ কয়েকজন বিএনপি নেতকর্মীরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুলহাস ও তার কর্মী রাফি, অন্তর ও শিশিরকে মারধর করে এবং ইউনিয়ন বিএনপির অফিস ছবি সহ কয়েকটি দোকানে ভাংচুর চালায়।
এবিষয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন, ষড়যন্ত্রমূলক ভাবে আমাকে জড়ানো হচ্ছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আহতরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।























