লালপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
- আপডেট সময় : ০৩:৫১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ৩০৫ বার পড়া হয়েছে

লালপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
নাটোরের লালপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিল স্কুল মাঠে বিএনপির উদ্দ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারজানা শারমিন পুতুল।
উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ (পাপ্পু), যুগ্ম আহবায়ক আশরাফুল আলম লুলু, হামিদুর রহমান, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, সোহেল রানা, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান কিরণ, লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, গোপালপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসান আলী, লালপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান রবিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।























