ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ের বোদায় রেশম চাষীদের সমাবেশ অনুষ্ঠিত

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ৩১৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের বোদায় রেশম চাষীদের সমাবেশ অনুষ্ঠিত

পঞ্চগড়ে রেশম চাষ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে রেশম চাষির সংখ্যা। রেশমী সুতা উৎপাদনে রেশম চাষিদের ভ’মিকাও বাড়ছে দিন দিন। শনিবার (২২ মার্চ) দুপুরে রেশম চাষি ও কৃষকদের সমাবেশে এসব তথ্য জানা যায়। বোদা উপজেলার সাকোয়া এলাকায় অবস্থিত রেশম সম্প্রসারণ কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বোদা, পঞ্চগড় সদর এবং দেবীগঞ্জ উপজেলার শতাধিক রেশম চাষি অংশ নেন।

এ উপলক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সাকোয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সম্প্রসারণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ড. এম এ মান্নান। আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক এমদাদুল রাবী, প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, মনিটরিং কর্মকর্তা নাসির উদ্দিন, সাকোয়া ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর রেশম সম্প্রসারন কার্যালয়ের উপপরিচালক মাহবুব উল হক। এসময় রেশম চাষিরা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। পঞ্চগড়ে ৪৩ টি ফার্মিং তুত বাগান রয়েছে। তুত গাছ রয়েছে উনাশী হাজার ৬ শ। পলু ঘর রয়েছে ২৫ টি। ২০২৪-২৫ অর্থবছরে ৭৭ জনকে পলু পালন সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। শতাধিক চাষি ১৭ হাজার ২ শ ডিম পালন করছেন। এসব ডিম থেকে ১ হাজার ৩ শ ২৩ কেজী রেশমী সুতা উৎপাদিত হবে। যার বাজার মুল্য প্রায় ৬৫ লক্ষ টাকা।

March 22, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ের বোদায় রেশম চাষীদের সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫