লালপুরে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৬:৩৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ২৬৯ বার পড়া হয়েছে

লালপুরে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ
নাটোরের লালপুরে চংধুপইল ইউনিয়নের কয়েকটি গ্রামের এতিম, প্রতিবন্ধি ও অসহায় বিধবাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশন। শুক্রবার (২১ মার্চ) বিকেলে ওই উপজেলার ইউনিয়নের ন্যাঙ্গপাড়া, তারাপুর, বাদুর তলা গোসায় পুর, মিল্কিপাড়া ও চকতারা পুর এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক কাউসার আলম সবুজ (নাবিক ও সমাজকর্মী) জানান, বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়ান। তারই ধারাবাহিকতাই ওই কয়টি গ্রামের অসহায় দুঃস্থ পরিবাবারের মাঝে তাদের সামান্য ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। কাউসার আলম সবুজ জানান, প্রতিটি পরিবারকে এবারের ঈদ উপহার হিসেবে ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ লিটার সয়াবিন তেলের বোতল, ১ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ২ প্যাকেট গুড়া দুধ ও ১ টি করে গায়ে মাখা সাবান দেওয়া হয়েছে। তাদের এই কার্যক্রম রমাজানের শেষ পর্যন্ত চলবে।
বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক কাউসার আলম সবুজ (নাবিক ও সমাজকর্মী) এর নেতৃত্বে এসময় উপপ্রচার সম্পাদক শরিফ, সহ যুব ও ক্রিড়া সম্পাদক অপু রায়হান, সদস্য আবু সায়িদ ও ইজাবুল সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।




















