ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গায় ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৩২৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ

নাটোরের নলডাঙ্গায় ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার(২০ মার্চ) দুপুর ৩টার দিকে উপজেলার মাধনগরের ভট্টপাড়ায় অভিযান চালিয়ে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেন নলডাঙ্গা উপজেলা প্রশাসন। এসময় ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং এর কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চালানোর ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, গতকাল বুধবার উপজেলার মাধনগর ভট্টপাড়ার পূর্বপাড়ায় ৩টি ঘোড়ার মধ্যে একটি ঘোড়া জবাই করে বিক্রি করে একই এলাকার ইউসুফের ছেলে ফরমাজুল। এদিকে ঘোড়ার মাংস বিক্রি নিয়ে উপজেলা জুড়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

মাধনগরের স্থানীয় এলাকাবাসী, আল আমিন, শহিদুলসহ অনেকেই জানান, বুধবার বিকাল থেকে সন্ধার চলে ঘোড়ার মাংস বিক্রি। অনেকেই এই ঘোড়ার মাংস ক্রয় করেছে। ঘোড়ার মাংস খাওয়া অরুচিকর বলেও মন্তব্য করেছেন অনেকে।

collected

ঘোরার মাংস বিক্রেতা ফরমাজুল বলেন, এই মাংস খেতেও গরুর মাংসের চেয়ে সুস্বাদু। অনেকে এই মাংস নিয়েছে। তেমন চর্বি নাই। ৩০০ টাকা কেজিতে মাংস বিক্রি করছি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পবিত্র কুমার গণমাধ্যমকে জানান, ঘোড়া জবাইয়ের বিষয়টি শুধু শুনেছি। কিন্তু তিনি ঘোড়া জবাইয়ের কোনো সার্টিফিকেট আমাদের কাছ থেকে নেননি।

উপজেলা নির্বাহী কমকর্তা রেদওয়ানুল হালিম জানান, দেশে ঘোড়া জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত। ঘোড়ার মাংস বিক্রেতা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সার্টিফিকেট নেননি। নিয়মানুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ কি না,এর জন্য ডাক্তারি সার্টিফিকেট নিতে হয়। কিন্তু তিনি ঘোড়া জবাইয়ের কোনো সার্টিফিকেট নেননি। বিক্রেতাকে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করতে বলা হয়েছে এবং বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।

March 20, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ

আপডেট সময় : ০৩:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫