ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে পোস্ট অফিস দখল করে দোকানঘর নির্মানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৩৯১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে পোস্ট অফিস দখল করে দোকানঘর নির্মানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বাংলাদেশ ডাক বিভাগ পঞ্চগড়ের ভজনপুর পোস্ট অফিস দখল করে দোকান ঘর নির্মানের অভিযোগ উঠেছে ভজনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মসলিম উদ্দিনের বিরুদ্ধে।সম্প্রতি তিনি তার দলীয় নিয়মনীতি বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার আদেশ-নিষেধকে কোন তোয়াক্কা না করে সরকারী ঘরসহ জায়গা রাতের আধাঁরে দখল করে দোকান ঘর নির্মান করেছেন।এতে ক্ষোভ বিরাজ করছে এলাকায়।

স্থানীয়রা জানান,ঘরটিতে কয়েক যুগ ধরে পোস্ট অফিসের কার্যক্রম চলে আসছিল।কয়েকদিন আগে হঠাৎ করেই ইউনিয়ন পরিষদের জমি দাবী করে।পরে রাতের আধাঁরে চেয়ারম্যান তার লোকজন দিয়ে দখল করে,ভেঙ্গে দিয়ে তিনটি দোকান ঘর নির্মান,একটি করে পরিষদের ইউপি সদস্য তবিবর রহমান,খায়রুল আলম ও ছাদেকুল ইসলামকে দেওয়ার কথা রয়েছে।স্থানীয়দের অভিযোগ পোস্ট অফিসটি না থাকলে এলাকার মানুষের বিভিন্ন ভাইবা কার্ড,ব্যাংক,এনজিওর চিঠিপত্র আদান প্রদানে বিপাকে পড়তে হবে।

পোস্ট মাস্টার মো.কারিমুল ইসলাম বলেন,এটি কমিউনিটি ক্লিনিক ছিল।তবে জমিটা প্রাইমারি স্কুলের।আমার আগের পোস্ট মাস্টার এখানে ৩১ বছর কার্যক্রম চালিয়েছে।আমি ২০২১ সাল থেকে কার্যক্রম করছি।হঠাৎ করেই ভজনপুর ইউনিয়ন পরিষদ তাদের দাবী করে,অফিসটি ছেড়ে দিতে বলেন।পরে গত মাসের ২৫ ফেব্রুয়ারি রাতে দরজার তালা ভেঙ্গে অফিসের যাবতীয় সরকারি নথিপত্রসহ মালামাল পরিষদের রুমে নিয়ে রাখে। ঘরের টিন কাঠ খুলে চেয়ারম্যান তার বাড়িতে নিয়ে যায়।বর্তমানে পরিষদের একটি রুমে কার্যক্রম চলছে তবে সেটাও ছেড়ে দিতে বলেছেন মেম্বার।

এ ব্যাপারে চেয়ারম্যান ও ভজনপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মসলিম উদ্দিন জানান,জমিটা খাস।এজন্য সেখানে দোকান ঘর করে ভাড়া দেওয়া হবে।এতে পরিষদের কিছু আয় হবে।কারিমুল পোস্ট মাস্টার না,সে সম্মানি ভাতা দিয়ে কাজ করেছে,পাশাপাশি সেখানে ফেক্সিলোডের দোকান পরিচালনা করছিল।তবে
পোস্ট অফিসের জন্য পরিষদের একটা রুম দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন,সরেজমিনে গিয়ে আমি চেয়ারম্যানকে বলে আসছি, আপনি কোন রকমে ঝামেলায় যাবেননা।পোস্ট অফিস ছিল তাদেরকে দিয়ে দেন।তবে শুনেছি সেটা ইউনিয়ন পরিষদের জায়গা।

March 20, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে পোস্ট অফিস দখল করে দোকানঘর নির্মানের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

আপডেট সময় : ০২:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫