ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে প্রশিক্ষণে অনুপস্থিত থেকে সন্মানি ভাতা নেওয়ার অভিযোগ সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০১:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ৩৭১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে প্রশিক্ষণে অনুপস্থিত থেকে সন্মানি ভাতা নেওয়ার অভিযোগ সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে

পঞ্চগড় সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায় সাব ক্লাস্টার প্রশিক্ষণে অনুপস্থিত থাকার পরও সম্মানি ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে। এতে পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ থেকে বঞ্চিত হয়েছে শিক্ষকরা। ভেস্তে গেছে প্রশিক্ষনের মুল উদ্দেশ্য। সুষ্ঠু তদন্ত করে শিক্ষা অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী স্থানীয় শিক্ষক সমাজের।

শিক্ষা অফিসের তথ্যনুযায়ী, পিইডিপি-৪ আওতায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণে উপজেলা রিসোর্স সেন্টারে গত ৬ জানুয়ারী থেকে ১৯ জানুয়ারী, পরে পহেলা ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি এবং ১৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সহায়ক কর্মকর্তা হিসেবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায় দায়িত্ব পালন করেছেন। তবে একই সময়ে সাব ক্লাস্টার প্রশিক্ষণের ভিতরগড় বিদ্যালয় কেন্দ্রে ১৫ জানুয়ারী, ১৬ জানুয়ারী জগদল কেন্দ্রে, ১৭ জানুয়ারী জাবুরীদুয়ার, ১৮ জানুয়ারী সাতমেরা ফুলবাড়ী, ১৯ জানুয়ারী সাতমেরা খালপাড়া, পহেলা ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২০ দিনের ট্রেনিংয়ে উপস্থিত না থেকেও, সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রতিদিন সম্মানি ভাতা তুলেছেন এক হাজার ২০০ টাকা।এমনকি খাওয়ার ভাতা নেওয়া হয়েছে ৫৪০ টাকা।

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, প্রশিক্ষণ ছিল পেশাগত দক্ষতা উন্নয়নের।সেখানে সহকারি শিক্ষা অফিসারসহ আরেকজন প্রধান শিক্ষক প্রশিক্ষক হিসেবে থাকার কথা কিন্তু সহকারি শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন না। তিনি থাকলে হয়ত আমরা আরো কিছু শিখে কাজে লাগানো যেত। তবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায় অভিযোগ অস্বীকার করেন। আমি প্রশিক্ষক ছিলাম না।

পঞ্চগড় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোমিনুল হক বলেন,এরকম করার সুযোগ নাই।তারপরও সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

March 18, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে প্রশিক্ষণে অনুপস্থিত থেকে সন্মানি ভাতা নেওয়ার অভিযোগ সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে

আপডেট সময় : ০১:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫