ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

দ্রুত নির্বাচন দিন প্রয়োজনীয় সংস্কার করবে নির্বাচিত সরকার-দুলু

নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ৪২৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্রুত নির্বাচন দিন প্রয়োজনীয় সংস্কার করবে নির্বাচিত সরকার-দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন। প্রয়োজনীয় সকল সংস্কার করবে নির্বাচিত সরকার। দেশে আইনের শাসন বাস্তবায়ন না হলে স্থিতিশীলতা আসবে না। নির্বাচিত সরকার ছাড়া কোন ভাবেই স্থিতিশীলতা সম্ভব নয়।

দুলু বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখেছিল, রাষ্ট্র সংস্কার হবে, সরকারি অফিস আদালতে ঘুষ দূর্নীতি কমবে কিন্তু হয়েছে তার উলটো দেশে ঘুষ দূর্নীতি কমেনি বরং বেড়েছে। অন্তবর্তী সরকার এখানো রাষ্ট্রের দৃশ্যমান কোন সংস্কার করতে পারেনি। তাই দেশের প্রয়োজনীয় সকল সংস্কার দ্রুত করার জন্যই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন হওয়া জরুরী। দুলু বলেন, দেশের আইন শৃংখলা পরিস্থিতি মারাত্বক ভাবে অবনতি হয়েছে। অন্তবর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে অযথা সময় নষ্ট করছে, দেশের মানুষের জীবন মান রক্ষার জন্য দ্রুত নির্বাচন দেয়া জরুরী। রোববার (১৬ মার্চ) বিকেলে নাটোর সদর উপজেলা ডাঙ্গাপাড়ায় আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

অনুষ্ঠানে দুলু আরো বলেন, নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে তাদের নেতাকর্মীদের মাথা নষ্ট হয়ে গেছে। যে কোন ভাবেই হোক তারা বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যহত রেখেছে। তারা যে কোন মূল্যে দেশে কোন অরাজকতা সৃষ্টি করে এ সরকারকে ব্যর্থ প্রমান করে সুবিধা নিতে চায়। আওয়ামী লীগ ও তাদের দোসরদের সকল ষড়যন্ত্র সর্ম্পকে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। তাদের ১৬বছরের জুলুম দুঃশাসন ভুলে গেছে চলবে না।

দিঘাপাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে মাহফিলে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।

March 16, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দ্রুত নির্বাচন দিন প্রয়োজনীয় সংস্কার করবে নির্বাচিত সরকার-দুলু

আপডেট সময় : ০৪:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫