রাজশাহীতে শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পুলিশে সোর্পদ
- আপডেট সময় : ০২:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ২৮৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পুলিশে সোর্পদ
রাজশাহীতে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এনামুল হক (৪০) নামের এক ব্যক্তিকে এলাকাবাসী আটকের পর পুলিশের সোপর্দ করছে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। রোববার (১৬ মার্চ) সকালে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এনামুল হকের বাড়ি রাজশাহীর কাটাখালী থানার কাপাশিয়া তালুকদারপাড়া গ্রামে। তবে তিনি রাজশাহী নগরের বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর বৌ বাজার হাদির মোড় এলাকায় ভাড়া থাকেন। ভুক্তভোগী শিশুর পরিবারও একই এলাকার ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, শনিবার বিকেলে বাড়িতেই একাই ছিল ওই শিশু। এ সময় এনামুল হক তাকে ধর্ষণের চেষ্টা করেন। তখন শিশুর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে রাতেই শিশুর মা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আসামিকে আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।























