ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে একটি মহল- আব্দুস সালাম

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ২৩৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে একটি মহল- আব্দুস সালাম

আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, কিন্তু বিএনপির ক্ষতি করতে পারেনি, এখন একটি মহল দেশে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে। তারা চেষ্টা করছে বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার। কিন্তু সেই অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের অন্তর্গত জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত ৫ আগস্টের সাত মাস পরও রাজনৈতিক ধুম্রজাল বিস্তার করে রাখা হয়েছে। সবাই আমাদের প্রশ্ন করেন নির্বাচন হবে কবে? কীভাবে হবে? রাজনৈতিক অবস্থা কোনে দিকে যাচ্ছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও ছিল, এখনো হচ্ছে জানিয়ে বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, ‘যারা নির্বাচন পেছাতে চান, নির্বাচনের সময় যারা পেছনে নিয়ে যেতে চান, তাদের ব্যাপারে সন্দেহ আছে, তারা আবার আওয়ামী ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চান কিনা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর লড়াই করেছেন, লাঞ্ছিত হয়েছেন। তারপরও সবকিছু ধৈর্যের সঙ্গে অবলোকন করছেন। প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেননি, যাতে দেশের আর্থসামাজিক অবস্থার অবনতি না হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, ওবায়দুর রহমান চন্দন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শ্যামল। সভায় রাজশাহী বিভাগের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। সভায় গত ৫ আগস্টের পরের রাজনীতির মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়।

March 12, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে একটি মহল- আব্দুস সালাম

আপডেট সময় : ০২:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫