ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

লালপুরে রানীক্ষেত রোগে ৫ লক্ষ কোয়েল পাখির মৃত্যু, খামারি রায়হান সর্বশান্ত

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৩৫৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে রানীক্ষেত রোগে ৫ লক্ষ কোয়েল পাখির মৃত্যু, খামারি রায়হান সর্বশান্ত

কোয়েল পাখির খামার গড়ে সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন আবু রায়হান (৩৫)। চাকরির পেছনে না ছুটে তিনি নিজেই উদ্যোগ নিয়ে প্রথমে ব্রয়লার ও লেয়ার মুরগির খামার গড়ে তোলেন। তবে আশানুরূপ লাভ না হওয়ায় ইউটিউব দেখে শুরু করেন কোয়েল পাখি পালন। তবে তার খামারে আকস্মিকভাবে গত তিনদিনের ব্যবধানে রানীক্ষেত রোগে প্রায় পৌনে পাঁচ হাজারের বেশি কোয়েল পাখি মারা গেছে। ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলার পশ্চিম ডেবরপাড়া গ্রামে। ভুক্তভোগী রায়হান একই এলাকার মৃত রনজিত কারিগরের ছেলে।

সরেজমিনে দেখা যায়, তার খামারের ভেতর কোয়েল পাখি মরে স্তুুপ হয়ে পড়ে আছে। সেগুলো ঝুড়িতে উঠাচ্ছেন রায়হান। তার ছেলে সাকিব সেই পাখিগুলো বস্তায় ভরে রাখছেন। পরে বস্তাগুলো মাটিতে গর্ত করে পুঁতে রাখার প্রস্তুতিও নিচ্ছে।

এসময় খামারি আবু রায়হান বলেন, গত তিন মাস আগে ৫ হাজার পাখির বাচ্চা কিনে খামার শুরু করেছিলাম। দু’মাসের মধ্যে পাখি ডিম দিতে শুরু করে, প্রতিদিন প্রায় এক হাজার ডিম উৎপাদন হচ্ছিলো। গত ৭ মার্চ থেকে খামারে শুরু হয় বিপর্যয়। হঠাৎ কিছু পাখি ঝিমিয়ে পড়ে ও মারা যেতে থাকে। উপজেলা পশু হাসপাতালে যোগাযোগ করলে চিকিৎসকের পরামর্শমতো ওষুধ প্রয়োগ করলেও শেষরক্ষা হয়নি। একে একে সব কোয়েল মারা যায়। শুধু একশ পাখি বেঁচে আছে। এগুলোও অসুস্থ থাকায় বিক্রি করতে পারছি না।

তিনি আরো বলেন, এই খামার গড়ে তুলতে প্রায় ৫-৬ লাখ টাকা বিনিয়োগ করেছি যা বিভিন্ন জনের কাছ থেকে ধার নিয়েছিলাম। পাখি বিক্রির মাধ্যমে সেই ঋণ পরিশোধের পরিকল্পনা থাকলেও এখন তিনি দুশ্চিন্তায় পড়েছেন।

এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, প্রাথমিকভাবে এই রোগকে ‘রানীক্ষেত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি এক ধরনের সংক্রামক ভাইরাস। যা খামারের ভেতর দ্রুত ছড়ায়। এতে রায়হানের খামার পুরো শেষ হয়ে গেছে।

March 11, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে রানীক্ষেত রোগে ৫ লক্ষ কোয়েল পাখির মৃত্যু, খামারি রায়হান সর্বশান্ত

আপডেট সময় : ০২:০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫